Breaking news

শতবর্ষের পথে স্বরূপকাঠী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উদযাপনে ব্যাপক প্রস্তুতি Share
শতবর্ষের পথে স্বরূপকাঠী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উদযাপনে ব্যাপক প্রস্তুতি

শতবর্ষের পথে স্বরূপকাঠী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, উদযাপনে ব্যাপক প্রস্তুতি

পিরোজপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ আগামী ৯ জানুয়ারি, শনিবার ২০২৭ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। ঐতিহ্য, গৌরব ও শিক্ষার শতবর্ষের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে এই বিদ্যালয়টি। ঐতিহাসিক এ অর্জনকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হবে বর্ণাঢ্য শতবর্ষ উদযাপন ও মহাপুনর্মিলনী উৎসব।

শতবর্ষকে ঘিরে ইতিমধ্যে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে। শতবর্ষের ইতিহাস ও গৌরবময় স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজক কমিটি ব্যাপক প্রস্তুতি শুরু করেছে।

কমিটির পক্ষ থেকে এ মহাপুনর্মিলনী উৎসবে অংশগ্রহণের জন্য সকল সাবেক-বর্তমান ছাত্র-ছাত্রীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। 

আগ্রহীরা অনলাইনে (htttps://registration.swarupkati-psa.org.) নিবন্ধন করতে পারেন।

বিবিএন২৪/এমআরকে/ ১১ অক্টোবর ২০২৬,


Published: 2026-10-11 04:24 am   |   View: 1162   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow