Breaking news

মাদক সেবনের দায়ে চাঁদপুরের ১ যুবকের কারাদণ্ড Share
মাদক সেবনের দায়ে চাঁদপুরের ১ যুবকের কারাদণ্ড

মাদক সেবনের দায়ে চাঁদপুরের ১ যুবকের কারাদণ্ড

জেলার শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে মো. ইউছুফ (৩২) নামে ১ যুবককে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। দণ্ডপ্রাপ্ত ইউছুফ ওয়ারুক গ্রামের দোপল্লা এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে মাদক সেবনের দায়ে ইউছুফকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, ‘মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

বিবিএন২৪/এমআরকে/ ১২ অক্টোবর ২০২৬,


Published: 2026-10-12 05:04 am   |   View: 1160   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow