Breaking news

তৃণমূলপ্রধান পরিচয় দিতে পারবেন না মমতা Share
তৃণমূলপ্রধান পরিচয় দিতে পারবেন না মমতা

তৃণমূলপ্রধান পরিচয় দিতে পারবেন না মমতা

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আর নিজেকে দলের প্রধান বলে পরিচয় দিতে পারবেন না। রবিবার রাজ্যটির আলিপুরের আদালত অন্তর্বর্তী সময়ের জন্য এ আদেশ দেন। তৃণমূল কংগ্রেসের সাবেক নেত্রী ও রাজ্যের সাবেক মন্ত্রী অরূপ বিশাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাসের করা মামলায় আদালত এই নির্দেশ দেন। জুঁই বিশ্বাস ইতোমধ্যে তৃণমূল ছেড়ে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। স্বরূপ বিশ্বাস দুর্নীতির মামলায় কারাগারে রয়েছেন। নতুন তৃণমূল কংগ্রেস ইতোমধ্যে নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করেছে। তৃণমূলের ৮০ বিধায়কের মধ্যে ৬৫ জনই নতুন তৃণমূলে যোগ দিয়েছেন।

আলিপুর আদালত আরও বলেছেন, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধদের গড়া তৃণমূলের ওয়ার্কিং কমিটির কাজে মমতা বাধা কিংবা নিয়োগ ও নির্দেশ দিতে পারবেন না। এ ছাড়া তৃণমূলের সাবেক ব্যাংক হিসাব পরিচালনা, দলের অর্থ, নথিপত্র ও সম্পত্তি নিয়েও কোনো পদক্ষেপ নিতে পারবেন না। অবিভক্ত তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিলের অর্থ অন্যত্র সরিয়ে নিতে পারে আশঙ্কা থেকে জুঁই বিশ্বাস আদালতে এ মামলা করেন। অবশ্য আদালত এ নির্দেশ দেওয়ার সময় মমতার পক্ষের কোনো বক্তব্য শোনেননি। 

জরুরি পরিস্থিতি বিবেচনা করে আদালত আন্তর্বর্তী আদেশ দিয়েছেন। আগামী ৬ আগস্ট এ মামলায় পরবর্তী শুনানির দিনে দুই পক্ষের কথা শুনবেন বিচারক।

বিবিএন২৪/এমআরকে/ ১৪ জুলাই, ২০২৬


Published: 2026-07-14 05:49 am   |   View: 1183   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow