Breaking news

২১ জুলাইয়ের তিন সভা শহরে! কলকাতার কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কোথায় যান নিয়ন্ত্রণ? জানাল পুলিশ Share
২১ জুলাইয়ের তিন সভা শহরে! কলকাতার কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কোথায় যান নিয়ন্ত্রণ? জানাল পুলিশ

২১ জুলাইয়ের তিন সভা শহরে! কলকাতার কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কোথায় যান নিয়ন্ত্রণ? জানাল পুলিশ

এ বার কলকাতায় তিনটি ২১ জুলাইয়ের সমাবেশ হচ্ছে। কালীঘাট তৃণমূলের সভা হচ্ছে বিড়লা তারামণ্ডলের সামনে। ঋতব্রত তৃণমূল ‘শহিদ স্মরণ’ করছে মেয়ো রোডে। প্রদেশ কংগ্রেসের সমাবেশ হচ্ছে শহিদ মিনার ময়দানে।

 
 

২১ জুলাই শহরের তিন জায়গায় তিনটি কর্মসূচির জন্য বেশ কিছু রাস্তায় যানজট হতে পারে বলে জানাল পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, বেলা ১১টা নাগাদ এই সমস্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে। এই তালিকায় রয়েছে এসপ্ল্যানেড ক্রসিং, ডোরিনা ক্রসিং, জওহরলাল নেহরু রোড, চৌরঙ্গি রোড, বেন্টিঙ্ক স্ট্রিট, লেনিন সরণি, এসএন ব্যানার্জি রোড, মৌলালি ক্রসিং, এপিসি রোড, এজেসি বোস রোড, হাওড়া ব্রিজ, ব্রাবোর্ন রোড, এমজি রোড, স্ট্র্যান্ড রোড, রবীন্দ্র সরণি, মেয়ো রোড, ডাফরিন রোড, থিয়েটার রোড, কুইনসওয়ে, ক্যাথিড্রাল রোড, হরিশ মুখার্জি রোড এবং এটিএম রোড। 

এ বার মাত্র আড়াই কিলোমিটারের মধ্যে কলকাতায় তিনটি ২১ জুলাইয়ের সমাবেশ হচ্ছে। একটির আয়োজনে প্রদেশ কংগ্রেস, আর অপর দু’টির উদ্যোক্তা তৃণমূলের দুই শিবির। কালীঘাট তৃণমূলের সভা হচ্ছে ক্যাথিড্রাল রোডে, বিড়লা তারামণ্ডলের সামনে। ঋতব্রত তৃণমূল ‘শহিদ স্মরণ’ করছে মেয়ো রোডে, গাঁধীমূর্তির পাদদেশে। আর প্রদেশ কংগ্রেসের সমাবেশ হচ্ছে শহিদ মিনার ময়দানে।

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, প্রদেশ কংগ্রেসের কর্মসূচির জন্য মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বেশ কয়েকটি রাস্তায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই রাস্তাগুলি হল নিউ রোড, ডাফরিন রোড, হসপিটাল রোড, কুইনসওয়ে, চৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এই রাস্তাগুলিতে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে এলপিজি সিলিন্ডার, দুধ, মাছ-মাংসের মতো অত্যাবশ্যকীয় পণ্যের গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

কালীঘাটপন্থী তৃণমূলের কর্মসূচির জন্য ক্যাথিড্রাল রোডের এক দিক বন্ধ থাকবে। কলকাতা পুলিশ জানিয়েছে, অন্য দিনের মতো খোলা থাকবে ক্যাথিড্রাল রোডের পশ্চিম দিকের উত্তর থেকে দক্ষিণমুখী রাস্তা। সেই রাস্তা দিয়ে স্বাভাবিক যান চলাচল করবে। ঋতব্রতদের কর্মসূচির জন্য মেয়ো রোডের একাংশে যান চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। তবে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পুলিশের মতে, শহিদ মিনারে কংগ্রেসের সভার জন্য যান চলাচল নিয়ন্ত্রণের তেমন কোনও প্রয়োজন নেই।

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতার কিছু জায়গায় গাড়ি চলাচলের গতি শ্লথ হতে পারে। শহিদ মিনার বা মেয়ো রোডের সভার জন্য রেড রোড-সহ ওই এলাকায় সমর্থকদের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বুঝে ওই এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেই সময়কার অবস্থা বিবেচনা করে অন্য পথে গাড়ির অভিমুখ ঘোরানো হতে পারে। মেয়ো রোডের একাংশ দিয়ে গাড়ি চলাচল করবে। তবে গতি শ্লথ হওয়ার আশঙ্কা রয়েছে। প্রভাব পড়তে পারে ডাফরিন রোডেও। কলকাতা পুলিশ জানিয়েছে, ক্যাথিড্রাল রোডের একটি দিক খোলা থাকবে। তবে বিড়লা তারামণ্ডলের সামনে সভার কারণে ক্যাথিড্রাল রোড এবং কুইনসওয়ের সংযোগস্থলে যানজটের আশঙ্কা রয়েছে।

তিনটি সভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। জানানো হয়েছে, পর্যাপ্ত পরিমাণ বাহিনী মোতায়েন থাকবে। সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। লালবাজার সূত্রে খবর, ক্যাথিড্রাল রোড, মেয়ো রোড এবং শহিদ মিনারের সভার জন্য এক হাজার বাহিনী মোতায়েন করা হচ্ছে। ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে। কলকাতা পুলিশের সেন্ট্রাল এবং সাউথ ডিভিশন-সহ অন্তত পাঁচ জন ডিসি থাকছেন নিরাপত্তার দায়িত্বে। মোতায়েন করা হচ্ছে র‍্যাফও।খবর সূত্র:আনন্দবাজার ডট কম

বিবিএন২৪/এমআরকে/ ২১ জুলাই ২০২৬


Published: 2026-07-21 06:05 am   |   View: 1202   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow