Breaking news

সূর্যগ্রহণের রাতে আকাশজুড়ে ছুটবে শত উল্কা! কখন-কীভাবে দেখবেন? Share
সূর্যগ্রহণের রাতে আকাশজুড়ে ছুটবে শত উল্কা! কখন-কীভাবে দেখবেন?

সূর্যগ্রহণের রাতে আকাশজুড়ে ছুটবে শত উল্কা! কখন-কীভাবে দেখবেন?

গ্রীষ্মের রাতের আকাশ আলোকিত করতে আবারও আসছে ‘পারসিড উল্কাবৃষ্টি’। উত্তর গোলার্ধের বাসিন্দাদের জন্য এবারের উল্কাবৃষ্টি দেখার সুযোগটি বেশ চমৎকার।

আগামী বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলবে এই উল্কাবৃষ্টির চূড়ান্ত পর্যায়। একই সময়ে স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ডে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। পাশাপাশি আকাশে দেখা মিলবে ছয়টি গ্রহের এক অদ্ভুত সারিবদ্ধ দৃশ্য। তবে সূর্যগ্রহণের ঠিক পরেই এই জ্বলন্ত উল্কাগুলো সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

নাসার মতে, আকাশ পরিষ্কার থাকলে ঘণ্টায় ৫০ থেকে ১০০টি উল্কা দেখা যেতে পারে। আমেরিকান মিটিওর সোসাইটি বলছে, গ্রামাঞ্চল থেকে ঘণ্টায় অন্তত ৩০ থেকে ৫০টি উল্কা চোখে পড়বে।

পৃথিবী যখন ধূমকেতু বা গ্রহাণুর ফেলে যাওয়া ধ্বংসাবশেষের ভেতর দিয়ে যায়, তখন সেগুলো দ্রুতবেগে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে জ্বলে ওঠে; এগুলোকেই আমরা ‘তারা খসা’ বলি। পারসিড উল্কাগুলো মূলত ‘১০৯পি/সুইফট-টাটল’ ধূমকেতুর অংশ। এটি প্রতি ১৩৩ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। ২১২৫ সালের আগে এটি আর ফিরবে না। ২ হাজার বছরেরও বেশি সময় ধরে এই উল্কাবৃষ্টি দেখা যাচ্ছে।

টেক্সাসের ম্যাকডোনাল্ড মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী জ্যাক ভ্যান্ডারবোশ বলেন, উজ্জ্বল আলোর কারণে পারসিড বেশ জনপ্রিয়। এছাড়া গ্রীষ্মকাল হওয়ায় শীতে কষ্ট করে উল্কা দেখতে হয় না।

সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী অপর্ণা ভেঙ্কটেশন জানান, ওই রাতে অমাবস্যা থাকায় চাঁদের আলো আকাশে বাধা সৃষ্টি করবে না, ফলে আরও বেশি উল্কা দেখা যাবে।

কীভাবে দেখবেন? মেঘ ও শহরের আলো থেকে দূরে, খোলা জায়গায় যেতে হবে। মধ্যরাত থেকে ভোরের মধ্যে উত্তর আকাশে ‘পারসিয়াস’ নক্ষত্রপুঞ্জের দিকে তাকালে সবচেয়ে ভালো দৃশ্য মিলবে। তবে চোখকে অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে আধা ঘণ্টা সময় এবং এই সময়ে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে।

বিবিএন২৪/এমআরকে/১০ আগস্ট ২০২৬,


Published: 2026-08-10 02:37 am   |   View: 1170   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow