Breaking news

মোটর ছাড়াই শব্দের ধাক্কায় বাতাসে উড়বে ও পানিতে ভাসবে নতুন ড্রোন Share
মোটর ছাড়াই শব্দের ধাক্কায় বাতাসে উড়বে ও পানিতে ভাসবে নতুন ড্রোন

মোটর ছাড়াই শব্দের ধাক্কায় বাতাসে উড়বে ও পানিতে ভাসবে নতুন ড্রোন

কোনো মোটর বা গিয়ার ছাড়াই কেবল শব্দের শক্তিতে বাতাসে উড়বে এবং পানিতে ভেসে বেড়াবে ড্রোন। শব্দতরঙ্গকে শক্তিতে রূপান্তর করে চলার উপযোগী এমন অতিক্ষুদ্র ড্রোন উদ্ভাবন করেছেন সুইজারল্যান্ডের গবেষকেরা।

সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির (ইপিএফএল) একদল বিজ্ঞানী এই সাফল্য দেখিয়েছেন। তাদের তৈরি ক্ষুদ্র ড্রোনগুলোতে বিশেষ কিছু ফাঁপা প্রকোষ্ঠ রয়েছে, যা শব্দতরঙ্গকে গতিশক্তিতে রূপান্তর করতে পারে। শব্দের কারণে প্রকোষ্ঠের ভেতরের বাতাস কেঁপে ওঠে এবং সরু পথ দিয়ে সজোরে বাইরে বেরিয়ে আসে। এর ফলে তৈরি হওয়া ধাক্কায় ড্রোনটি সামনে এগিয়ে যায়। খালি বোতলের মুখে ফুঁ দিলে যেভাবে শব্দ ও বাতাসের প্রবাহ তৈরি হয়, এটিও সেই প্রাকৃতিক নিয়মেই কাজ করে।

গবেষকেরা মাত্র এক সেন্টিমিটার আকারের ক্ষুদ্র নৌকা বানিয়েও সফল পরীক্ষা চালিয়েছেন। লাউডস্পিকার থেকে ভিন্ন ভিন্ন মাত্রার শব্দ পাঠিয়ে তারা নৌকা ও ড্রোনগুলোর দিক নিয়ন্ত্রণ করেন। এর ফলে ড্রোনগুলো বাধা এড়িয়ে পূর্বনির্ধারিত পথে নিজে থেকেই চলতে পেরেছে।

কোনো ভারী মোটর, গিয়ার কিংবা চৌম্বকীয় যন্ত্রাংশ না থাকায় এই ড্রোনগুলো ওজনে অত্যন্ত হালকা। গবেষণাগারের পরিচালক সেলমান সাকার জানান, ভবিষ্যতে এই প্রযুক্তি কাজে লাগিয়ে এমন নমনীয় রোবট তৈরি করা সম্ভব হবে, যা শব্দের নির্দেশে নিজের আকার ও গঠন পরিবর্তন করতে পারবে। এছাড়া এই একই কৌশল ব্যবহার করে বিভিন্ন বস্তুকে বাতাসে ভাসিয়ে রাখাতেও সফল হয়েছেন বিজ্ঞানীরা।

বিবিএন২৪/এমআরকে/১৭ আগস্ট ২০২৬,


Published: 2026-08-17 03:26 am   |   View: 1172   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow