Breaking news

বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) চালু, ফ্র্যাঞ্চাইজি পার্টনার এলসিএলএস নর্থ Share
বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) চালু, ফ্র্যাঞ্চাইজি পার্টনার এলসিএলএস নর্থ

বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএলবি (অনার্স) চালু, ফ্র্যাঞ্চাইজি পার্টনার এলসিএলএস নর্থ

বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থ আনুষ্ঠানিকভাবে দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই ব্রিস্টল)-এর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপে যুক্ত হয়েছে। এই পার্টনারশিপের আওতায় বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএল.বি. (অনার্স) কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে বিচার বিভাগের সদস্য, ব্যারিস্টার, অ্যাডভোকেট, আইনজীবী, শিক্ষাবিদসহ দেশের আইন ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই পার্টনারশিপের ফলে বাংলাদেশে অবস্থান করেই শিক্ষার্থীরা ইউডব্লিউই ব্রিস্টলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলএল.বি. (অনার্স) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

এলসিএলএস নর্থ ও ইউডব্লিউই ব্রিস্টলের মধ্যে পার্টনারশিপ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন ইউডব্লিউই ব্রিস্টলের অ্যাকাডেমিক ডিরেক্টর অব ল, শিলান শাহ-ডেভিস, এবং ব্যারিস্টার আসিফ রহমাতুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এলসিএলএস নর্থের ম্যানেজিং পার্টনার এবং লেক্স অ্যাকুইলিয়া চেম্বার্সের ম্যানেজিং পার্টনার।

বিবিএন২৪/এমআরকে/১১ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-11 11:23 am   |   View: 1166   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow