Breaking news

‘মানুষের তুলনায় পশুদের বিশ্বাস করা সহজ’ Share
‘মানুষের তুলনায় পশুদের বিশ্বাস করা সহজ’

‘মানুষের তুলনায় পশুদের বিশ্বাস করা সহজ’

মোনালি ঠাকুর ভারতের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী। ‘মোহ মোহ কে ধাগে’ গানের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন তিনি। তার অনেক হিট গান রয়েছে। 

গত বছরই তার ডিভোর্সের গুঞ্জন রটে। গায়িকার আবেগঘন এক পোস্টে দাম্পত্যে মানসিক ও শারীরিক হেনস্থার ইঙ্গিত মিলে। যদিও সম্পর্ক নিয়ে এরপর আর ‘টুঁ’ শব্দটি করেননি মোনালি, তবে নেতিবাচকতা সরিয়ে নিজের ছন্দে জীবনে এগিয়ে গিয়েছেন। এবার পশুর সঙ্গে মানুষের তুলনা টেনে কী বললেন মোনালি?

মোনালি বললেন, আমি এখন মানুষকে বিশ্বাস করতে পারি না। তাদের তুলনায় পশুদের বিশ্বাস করা আমার কাছে অনেক সহজ। আমি আমার খারাপ সময়ে সেই পশুদের থেকে, প্রকৃতি থেকে যে ভালোবাসা পেয়েছিলাম তার জোরেই হয়তো নিজেকে সামলে নিয়ে টিকে আছি।

তিনি আরও বলেন, সেই একই জিনিস বারবার বহু বছর ধরে হয়ে আসছে। কোনও নতুনত্ব নেই। তাই আমার এখন রিয়ালিটি শো একদম ভালো লাগে না।

তার নিজস্ব পোশাক ব্র্যান্ড রয়েছে। ‘ঠাকুরাইন’ কালেকশন ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। শাড়ির প্রতি ভালোবাসা থেকেই এমন উদ্যোগ নেন তিনি। 

গায়িকার কথায়, ‘আমাদের ভারতীয় সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। বহু গুণী শিল্পীরা শাড়িতে নকশা ফুটিয়ে তোলেন। সেগুলোই বিশ্বের দরবারে পৌঁছে দিতে চেয়েছি।’

মোনালি আরও বলেন, আমি নতুন ব্যবসা শুরু করেছি আমার শখে, আমার ভালোবাসায়। এটা আমার রোজগারের মূল উৎস নয়। আমি বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি ভারতীয় জিনিসের কদর কতখানি। সেই মতো কদর কিন্তু আমাদের দেশে দেওয়া হয় না।

ব্যক্তিগত জীবনে সম্পর্কের টানাপড়েনে বারবার শিরোনামে এসেছেন মোনালি। কিন্তু সেই নেতিবাচকতা সরিয়ে ভালো থাকাতেই বিশ্বাসী তিনি। 

বিবিএন২৪/এমআরকে/১৫ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-15 03:57 am   |   View: 1165   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow