Breaking news

দাওরায়ে হাদিস পরীক্ষার্থীদের জন্য আল-হাইআতুল উলয়ার নতুন সিদ্ধান্ত Share
দাওরায়ে হাদিস পরীক্ষার্থীদের জন্য আল-হাইআতুল উলয়ার নতুন সিদ্ধান্ত

দাওরায়ে হাদিস পরীক্ষার্থীদের জন্য আল-হাইআতুল উলয়ার নতুন সিদ্ধান্ত

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষায় নিবন্ধনের সময় শিক্ষার্থীদের জন্মসাল পরিবর্তন বা সংশোধনের সুযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। এখন থেকে সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়া পর্যায়ে নিবন্ধনের সময় যে জন্মসাল উল্লেখ করা হবে, দাওরায়ে হাদিসের নিবন্ধনেও সেই জন্মসালই বহাল থাকবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আল-হাইআতুল উলয়া।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থাটির স্থায়ী কমিটির ৬৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, সানাবিয়্যা বা সানাবিয়্যা উলয়ার নিবন্ধনের সময় একজন শিক্ষার্থীর যে জন্মসাল উল্লেখ করা হবে, দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনেও সেই একই জন্মসাল বহাল থাকবে। দাওরায়ে হাদিসের নিবন্ধনের সময় কোনো শিক্ষার্থীর জন্মসাল পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকবে না।

এমনকি দাওরায়ে হাদিস পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও নিবন্ধনে উল্লেখ করা জন্মসাল অপরিবর্তিত থাকবে বলে সভায় জানানো হয়।

নতুন এ বিধান ১৪৪৯ হিজরী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব বোর্ড, দাওরায়ে হাদিস মাদ্রাসা ও শিক্ষার্থীদের বিশেষভাবে অবহিত করা হচ্ছে বলে জানিয়েছেন আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান।

বিবিএন২৪/এমআরকে/১৫ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-15 04:06 am   |   View: 1165   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow