Breaking news

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে কুবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন Share
অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে কুবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

অপ্রতিম হত্যার দ্রুত বিচার দাবিতে কুবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুষ্ঠু তদন্ত ও তথ্য-উপাত্ত যাচাইয়ের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্রুত আসামি গ্রেফতার করতে গিয়ে যেন প্রকৃত অপরাধীরা পার পেয়ে না যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধনটি পরিচালনা করেন কেএম কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর) নাসির উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল করিম চৌধুরী, অধ্যাপক ড. শাহাদাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বিবিএন২৪/এমআরকে/২০ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-20 04:39 am   |   View: 1170   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow