Breaking news

ভক্তের ওপর ক্ষুব্ধ ইলিয়ানা Share
ভক্তের ওপর ক্ষুব্ধ ইলিয়ানা

ভক্তের ওপর ক্ষুব্ধ ইলিয়ানা

ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে স্বচ্ছন্দ নন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে যোগাযোগের সময় তাঁকে প্রায়ই নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। এবার ইনস্টাগ্রামের একটি প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগীর ব্যক্তিগত প্রশ্নের মুখে পড়ে রসিকতার সঙ্গে তার জবাব দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ইলিয়ানা। এ সময় এক ব্যক্তি সরাসরি জানতে চান, ‘কবে ভার্জিনিটি হারিয়েছেন?’

প্রশ্নটি ব্যক্তিগত হওয়ায় সেটি এড়িয়ে যেতে পারতেন অভিনেত্রী। তবে তা না করে নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় জবাব দেন তিনি। ইলিয়ানা লেখেন, ‘ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর কারণ কী? বরং প্রশ্নটি করার আগে নিজের মায়ের কথাও ভাবা উচিত ছিল।’

ইলিয়ানার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলীয় ফটোগ্রাফার অ্যান্ড্রু ক্নিবোনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন সংবাদমাধ্যমে চর্চা ছিল। তবে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি অভিনেত্রী।

এক পুরোনো সাক্ষাৎকারে ইলিয়ানা জানিয়েছিলেন, শুরুর দিকে তাঁকে নিজের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা না বলার পরামর্শ দেওয়া হয়েছিল। তাঁর আপত্তি ছিল অন্য জায়গায়। তিনি বলেছিলেন, নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে তাঁর আপত্তি নেই; তবে তিনি তারকা হওয়ার কারণে তাঁর সঙ্গীকে অযথা কটাক্ষ বা আলোচনার মুখে পড়তে হওয়া উচিত নয়।

বিবিএন২৪/এমআরকে/২২ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-22 10:29 am   |   View: 1163   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow