Breaking news

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল Share
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি আজও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস এবং দেশবিরোধী অপচেষ্টা জনগণ কখনও মেনে নেবে না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যেক্ষ ভোটে ও অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ পুনঃগঠনে কাজ করে যাচ্ছে। তবে পরাজিত ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত। নিষিদ্ধ সংগঠন দেশের প্রচলিত আইনে কখনোই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। আমরা চাই, শেখ হাসিনা ফিরে এসে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পণ করুক। আদালতেই তার ভাগ্য নির্ধারিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বিরোধী দল একেক সময় একেক কথা বলে। সংসদে বলে একরকম, বাহিরে তাদের ভিন্নরূপ। তারাই বহুরূপী ষড়যন্ত্রে লিপ্ত। সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলায় জনগণ ঐক্যবদ্ধ রয়েছে।’

 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ইকবাল হোসেন, জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

বিবিএন২৪/এমআরকে/২৬ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-26 03:33 am   |   View: 1167   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow