Breaking news

রাজশাহী পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন Share
রাজশাহী পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন

রাজশাহী পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১৪৩ জন

রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টায় অভিযানে ১৪৩ জনকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলার পুলিশ অভিযান চালিয়ে ১৪৩ জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করে। 

(২৮ সেপ্টেম্বর) সোমবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, রাজশাহী রেঞ্জ এলাকায় ১টি খুনের ঘটনা ঘটেছে এবং ৩টি চুরির মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া অন্যান্য বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ৬২টি মামলা হয়েছে এবং ১১টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।
এই সময়ে কোনো ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন লঙ্ঘন, নারী ও শিশু নির্যাতন কিংবা দ্রুত বিচার আইনে কোনো মামলা বা অন্য কোনো ঘটনা ঘটেনি।

অপরাধ দমনে পরিচালিত অভিযানে মোট ১৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে পরোয়ানাভুক্ত ৩৯ জন, সাজাপ্রাপ্ত ৮ জন, তদন্তাধীন মামলার ৮৯ জন এবং প্রতিরোধমূলক অন্যান্য ৭ জন আসামি রয়েছেন। এর বাইরে মাদক ব্যবসায়ী ও সেবী হিসেবে আলাদাভাবে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ইউএসএ-তে তৈরি ১টি পিস্তল (নম্বর-১১ লেখা), ২ রাউন্ড গুলির খোসা এবং ১টি বার্মিজ চাকু। এছাড়া মাদকদ্রব্যের মধ্যে ২,১৯৯ পিস ইয়াবা, ৫ গ্রাম হিরোইন, ২৬.৫ লিটার চোলাইমদ, ৩ কেজি ৯০ গ্রাম গাঁজা, ৩,৩৮০ পিস টাপেন্টাডল, ৪৮ বোতল ফেন্সিডিল এবং ৩৪ বোতল উইনসিরাক্স উদ্ধার করা হয়। অপরাধ দমন ও আসামি ধরতে গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫৭ জন এবং চলতি মাসে মোট ২৫হাজার ২৭১ জন নাগরিক পুলিশি সেবা গ্রহণ করেছেন।খবর সূত্র: বাসস

বিবিএন২৪/এমআরকে/২৮ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-28 07:33 am   |   View: 1166   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow