Breaking news

শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭ Share
শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

শেখ হাসিনার জন্মদিন পালনকালে গ্রেপ্তার ৭

চট্টগ্রামে কেক কেটে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্মদিন পালন করার প্রস্তুতিকালে তিন নারীসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরের বায়েজিদ থানাধীন অক্সিজেন আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— নুরুল হাকিম রাব্বি (২৫), আসিফ মাহমুদ (১৬), মোহাম্মদ সানি (১৭), হাবিবুর রহমান (১৯), সুফিয়া বেগম (৫০), শারমিন আক্তার (৩০) ও শারমিন বেগম (২৭)।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী নুরুল হাকিম রাব্বি বায়েজিদ এলাকার একটি বৃদ্ধাশ্রমে খাবার খাওয়াতে গেলে পুলিশ তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ এলাকা থেকে অপর ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে কেক কেটে জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছিলেন।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সাতজনই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আজ আদালতে পাঠানো হবে।খবর সূত্র: বাসস

বিবিএন২৪/এমআরকে/২৮ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-28 07:35 am   |   View: 1165   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow