Breaking news

আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার পথে পালালো ২৫ মামলার আসামি Share
আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার পথে পালালো ২৫ মামলার আসামি

আদালতে হাজিরা শেষে কারাগারে নেওয়ার পথে পালালো ২৫ মামলার আসামি

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কারাগারে আনার সময় কৌশলে এক আসামি পালানোর ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টি মামলা রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আসামি পলায়নের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম।

 পলায়নকৃত আসামি রাজা ওরফে পিচ্চি রাজা। তার বাবার নাম মোতালেব। তিনি ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতেন।

পুলিশের বরাতে তিনি জানান, রাজা ওরফে পিচ্চি রাজাকে ঢাকা মেট্টোপলিটন আদালতে হাজিরার জন্য সকালে প্রিজন ভ্যানে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ আনা হচ্ছিল। তাকে বহনকারী প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে সে প্রাকৃতিক কাজ সারতে শৌচাগারে যাওয়ার কথা বলে। পরে আনা নেওয়ার কাজে দায়িত্বরত পুলিশ তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

 

ঢাকা মেট্টোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারী হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবরে পুলিশ বিমানবন্দরে অবস্থান নিয়ে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়। রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।

বিবিএন২৪/এমআরকে/২৮ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-28 07:42 am   |   View: 1164   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow