Breaking news

ডিএনসির অভিযানে, ১৪০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Share
ডিএনসির অভিযানে, ১৪০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ডিএনসির অভিযানে, ১৪০০ পিস ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মো. মোস্তাফিজুর রহমান খান: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজাসহ মোছাঃ সুমি আক্তার (৩০) নামের এক চিহ্নিত নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার সহযোগী মোছাঃ রুলি বেগম (৪০) কৌশলে পালিয়ে যায়।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতোয়ালী সার্কেলের একটি বিশেষ আভিযানিক দল যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নিশ্চিত হয় যে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর লিচুবাগান এলাকায় শাহ আলমের ভাড়া বাড়িতে অবৈধ মাদকদ্রব্য মজুত করে রাজধানীজুড়ে খুচরা ও পাইকারি পর্যায়ে কেনাবেচা চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোতোয়ালী সার্কেলের একটি চৌকস দল ওই বাড়িতে ঝটিকা অভিযান চালায়।

অভিযান চলাকালে শাহ আলমের বাসার ভাড়াটিয়া সুমি আক্তার ও রুলি বেগমের ভাড়াকৃত নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ঘরের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই সুমি আক্তারকে আটক করা হলেও তার বড় বোন ও অন্যতম সহযোগী রুলি বেগম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সম্পর্কে সহোদর এই দুই বোন ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সাধারণ ভাড়াটিয়ার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার একটি সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। তারা দূরবর্তী জেলা থেকে মাদক এনে ধলপুর এলাকার এই গোপন ডেরায় মজুত করত এবং পরবর্তীতে তা বিভিন্ন খুচরা কারবারিদের কাছে সরবরাহ করত।

মাদকদ্রব্য উদ্ধারের এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ লোকমান হোসেন বাদী হয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন।

ডিএনসি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃত সুমি আক্তারকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদক সিন্ডিকেটের মূল নেটওয়ার্ক উদঘাটন এবং পলাতক আসামি রুলি বেগমসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিবিএন২৪/এমআরকে/২৮ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-28 04:24 pm   |   View: 1244   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow