Breaking news

ডিবি-গুলশানের অভিযানে নিউগিনি প্রোপার্টিজে হামলার মামলায় আরও এক এজাহারভুক্ত আসামি গ্রেফতার Share
ডিবি-গুলশানের অভিযানে নিউগিনি প্রোপার্টিজে হামলার মামলায় আরও এক এজাহারভুক্ত আসামি গ্রেফতার

ডিবি-গুলশানের অভিযানে নিউগিনি প্রোপার্টিজে হামলার মামলায় আরও এক এজাহারভুক্ত আসামি গ্রেফতার

মো. মোস্তাফিজুর রহমান খান: ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ডিবি গুলশান বিভাগের একটি আভিযানিক দল ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে, গ্রেফতারকৃত আসামির নাম- মিজানুর রহমান (৫৯)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

ডিবি গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ ঘটিকায় রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়। মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

গত ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় ডিবি।


বিবিএন২৪/এমআরকে/২৮ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-28 04:47 pm   |   View: 1166   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow