জেলার গোদাগাড়ী সীমান্ত থেকে ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) গোদাগাড়ী উপজেলার বিদিরপুর বিওপি ৫২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে।
আজ সকালে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ বিদিরপুর বিওপির টহল দল গোদাগাড়ী থানাধীন মাদ্রাসা মোড় নামক এলাকার পদ্মা নদীর পাড়ে ওৎ পেতে থাকে। অপেক্ষার এক পর্যায়ে এক মাদক কারবারি মাথায় বস্তা নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে।
এ সময় বিজিবি সদস্যরা তাকে আটকের উদ্দেশ্যে ধাওয়া করলে ওই কারবারি তার মাথায় থাকা বস্তাটি ফেলে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৫২ বোতল ভারতীয় ‘ক্যাপ্টেন মদ’ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িত মাদক কারবারিকে শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে আরো জানানো হয়।
বিবিএন২৪/এমআরকে/৩০ সেপ্টেম্বর ২০২৬,