Breaking news

অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির রজনীকান্ত, কিন্তু কেন? Share
অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির রজনীকান্ত, কিন্তু কেন?

অটোরিকশায় চড়ে শুটিংয়ে হাজির রজনীকান্ত, কিন্তু কেন?

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে এবার তার একেবারেই অন্যরকম আগমন নজর কাড়ল সবার। বিলাসবহুল গাড়ি নয়, একেবারে অটোরিকশায় চড়ে শুটিং সেটে হাজির হলেন এই কিংবদন্তি অভিনেতা। আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বর্তমানে মাইসোরে ‘ধর্মন’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রজনীকান্ত। সেখানেই অটোরিকশা থেকে নেমে ভক্তদের দিকে হাত নাড়তে দেখা যায় তাকে। মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন উপস্থিত কেউ কেউ। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাদামাটা জীবন-যাপনের করেন রজনীকান্ত। অভিনেতা বেশিরভাগ সময় বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন। কিন্তু তার তার স্বভাবসুলভ সাধারণ জীবনযাপনের অংশ হিসেবে তিনি অটোরিকশায় যাতায়াত করেছেন বলেন ভক্তরা।

অটোরিকশায় চড়ে শুটিং সেটে হাজির হলেন এই কিংবদন্তি অভিনেতা। ছবি: সংগৃহীত

অটোরিকশায় চড়ে শুটিং সেটে হাজির হলেন এই কিংবদন্তি অভিনেতা। ছবি: সংগৃহীত

 

অন্যদিকে, ‘ধর্মন’ সিনেমায় প্রথমবারের মতো পরিচালক অশ্বথ মারিমুথুর সঙ্গে কাজ করছেন রজনীকান্ত। সিনেমাটি প্রযোজনা করছে কমল হাসানের রাজ কমল ফিল্মস ইন্টারন্যাশনাল এবং টারমেরিক মিডিয়ার আর মহেন্দ্রন। এর আগে জুনে প্রকাশ পেয়েছিল সিনেমায় রজনীকান্তের চরিত্রের প্রথম ঝলক। পোস্টারে তাকে দেখা যায় চিকিৎসকের বেশে। চোখে তার চেনা সানগ্লাস, হাতে রক্তমাখা সার্জিক্যাল স্ক্যালপেল। পেছনে অপারেশন থিয়েটারের দৃশ্য। পোস্টার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বেড়েছে।

সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অশ্বথ মারিমুথু। রজনীকান্তের পাশাপাশি এতে অভিনয় করছেন সিমরন বাগ্গা, রাশি খান্না ও যোগী বাবু। এদিকে ‘ধর্মন’-এর আগে রজনীকান্তকে দেখা যাবে বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’-এ। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটিতে আবারও মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন তিনি। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।সূত্র: এনডিটিভি 

বিবিএন২৪/এমআরকে/৩০ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-30 12:29 pm   |   View: 1166   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow