Breaking news

অনলাইন জুয়ায় টাকা হেরে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে হত্যার অভিযোগ Share
অনলাইন জুয়ায় টাকা হেরে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

অনলাইন জুয়ায় টাকা হেরে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী জাবেদকে (৪২) গ্রেপ্তার করেছে এসআরবি-৭। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার জাবেদ বন্দর থানার আদর্শপাড়া এলাকার মৃত আব্দুল খবির ছেলে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এসআরবি-৭-এর নগরের বহদ্দারহাট মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, বুধবার সকাল ১০টার দিকে বন্দর এলাকায় অনলাইন জুয়ায় টাকা হেরে যাওয়াকে কেন্দ্র করে জাবেদের সঙ্গে তার স্ত্রী সাঞ্জু  বিবির (৩৫) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জাবেদ ছুরি দিয়ে সানজুর গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। সাঞ্জুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জাবেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা সাঞ্জুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে নগরের বন্দর থানার পুরাতন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে স্বামী জাবেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জাবেদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘরের সামনে একটি কাঁঠালগাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাবেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিবিএন২৪/এমআরকে/৩০ সেপ্টেম্বর ২০২৬,


Published: 2026-09-30 12:31 pm   |   View: 1166   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow