Breaking news

গুলশানে TOS Bond নামক মদের ওয়্যারহাউজে ডিএনসির যৌথ অভিযান,ওয়্যারহাউজ সিলগালা Share
গুলশানে TOS Bond নামক মদের ওয়্যারহাউজে ডিএনসির যৌথ অভিযান,ওয়্যারহাউজ সিলগালা

গুলশানে TOS Bond নামক মদের ওয়্যারহাউজে ডিএনসির যৌথ অভিযান,ওয়্যারহাউজ সিলগালা

মো. মোস্তাফিজুর রহমান খান: গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নেতৃত্বে Customs Intelligence and Investigation Department এবং SRB-এর সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল রাজধানীর গুলশানে TOS Bond Pvt. Ltd. নামের একটি বন্ডেড ওয়্যারহাউজে (২ অক্টোবর ২০২৬) রাতে যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রতিষ্ঠানটির আমদানি করা মদ ও বিয়ার সংরক্ষণ এবং হিসাব ব্যবস্থাপনায় একাধিক অনিয়ম শনাক্ত করা হয়। পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কাস্টমস আইন অনুযায়ী ডিএনসির উপস্থিতিতে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজ সিলগালা করে।

অভিযানকালে কর্মকর্তারা প্রতিষ্ঠানের রেজিস্টার, জাতীয় রাজস্ব বোর্ড (NBR) অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের সরেজমিন তথ্য যাচাই করেন। এ সময় সফটওয়্যারে Exbond দেখানো হলেও বাস্তবে প্রতিষ্ঠানের ওয়্যারহাউজে থাকা ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি এবং ৬ বোতল Nemiroff পাওয়া যায়। অর্থাৎ, সফটওয়্যারে পণ্যগুলো প্রতিষ্ঠান থেকে ছাড় হয়েছে বলে দেখানো হলেও সরেজমিনে সেগুলো প্রতিষ্ঠানের হেফাজতেই পাওয়া যায়।

এছাড়া আমদানিকৃত ২,২৫০ কার্টুন Heineken Beer প্রতিষ্ঠানের সফটওয়্যার সিস্টেমে ০৩/০৯/২০২৬ তারিখে Inbound হিসেবে অন্তর্ভুক্ত দেখানো হয়। কিন্তু যৌথ অভিযানে যাচাই করে দেখা যায়, উক্ত পণ্যগুলো প্রতিষ্ঠানের ওয়্যারহাউজে বাস্তবে পাওয়া যায় নি।

ডিএনসি জানায়, প্রতিষ্ঠানের মোট চারটি ফ্লোর এর মধ্যে দুটি ফ্লোর এর কাস্টমসের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য/অনুমোদন পাওয়া যায়নি।

ডিএনসির নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে এসব অসঙ্গতি ও অনিয়ম চিহ্নিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজ সিলগালা করা হয়। বিষয়টি অধিকতর যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিবিএন২৪/এমআরকে/০২ অক্টবর ২০২৬,

 


Published: 2026-10-02 03:43 am   |   View: 1236   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow