Breaking news

রাজধানীতে ডিএমপির অভিযানে মামলা ৫০, গ্রেফতার ৪০২ Share
রাজধানীতে ডিএমপির অভিযানে মামলা ৫০, গ্রেফতার ৪০২

রাজধানীতে ডিএমপির অভিযানে মামলা ৫০, গ্রেফতার ৪০২

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে ৫০টি মামলাসহ উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বিভাগওয়ারী গ্রেফতারের মধ্যে রয়েছে— মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৫ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, রমনা বিভাগে ৩০ জন, গুলশান বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জন।

অভিযান পরিচালনাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইল ফোন ও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

বিবিএন২৪/এমআরকে/০৩ অক্টবর ২০২৬,


Published: 2026-10-03 04:18 am   |   View: 1163   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow