রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৪ টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (০৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৮৯ জন, মিরপুর বিভাগ ৮২ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমপির ।
বিবিএন২৪/এমআরকে/০৪ অক্টবর ২০২৬,