Breaking news

চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে প্রতিবাদ Share
চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে প্রতিবাদ

চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে প্রতিবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন সংস্কার না হওয়ার প্রতিবাদে সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন গর্তে চারা রোপণ করেন তারা। এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী হাতে মোমবাতি নিয়ে প্রতিবাদে অংশ নেন।

প্রতিবাদকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে।

ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বেহালদশা এবং সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনাসহ ২৮ হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে তাদের এই প্রতীকী প্রতিবাদ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে বলে তারা প্রত্যাশা করেন।

বিবিএন২৪/এমআরকে/০৪ অক্টবর ২০২৬,


Published: 2026-10-04 04:09 am   |   View: 1160   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow