Breaking news

ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ Share
ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ

ছেলের মারধরে বাবার মৃত্যুর অভিযোগ

কুমিল্লার তিতাসে টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে বাগবিতণ্ডার পর তাকে মারধরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। একপর্যায়ে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শনিবার (৩ অক্টোবর) উপজেলার কড়িকান্দি ইউনিয়নের ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম শান্তি (৬৫) ইউসুফপুর গ্রামের বাসিন্দা এবং অভিযুক্ত তার ছেলে মমিতুল ইসলাম রাজন (২৮)। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক শনিবার রাতে এ তথ্য জানান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, টাকা চাওয়াকে কেন্দ্র করে নুরুল ইসলাম শান্তির সঙ্গে তার ছোট ছেলে মমিতুল ইসলাম রাজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে নুরুল ইসলাম শান্তি অজ্ঞান হয়ে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল মিয়া বলেন, রাজনের মা সাহাবৃদ্ধি গ্রামে বাবার বাড়ি থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বিক্রি করে আট লাখ টাকা পেয়েছেন। শনিবার মা-বাবার কাছে টাকা চান রাজন। মূলত টাকা চাওয়াকে কেন্দ্র করেই বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। রাজন আগে গৌরীপুর বাজারে একটি ফার্মেসিতে চাকরি করলেও বর্তমানে বেকার।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। স্থানীয় লোকজন অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিবিএন২৪/এমআরকে/০৪ অক্টবর ২০২৬,


Published: 2026-10-04 04:17 am   |   View: 1162   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow