Breaking news

ট্যাপেন্টাডলসহ বালিয়াডাঙ্গী সীমান্তে আটক ২ Share
ট্যাপেন্টাডলসহ বালিয়াডাঙ্গী সীমান্তে আটক ২

ট্যাপেন্টাডলসহ বালিয়াডাঙ্গী সীমান্তে আটক ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ২৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

রবিবার (৪ অক্টোবর) গভীর রাতে সীমান্ত পিলার ৩৭৩/১-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চিকনি এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর ধর্মগড় বিওপির মলানী লজিস্টিক ক্যাম্পের বিশেষ টহলদল।

আটক ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার কাশুয়া খাদেমগঞ্জ গ্রামের মৃত শের আলীর ছেলে গোলাম মোস্তফা (৩৮) এবং উদয়পুর গ্রামের শামউদ্দিনের ছেলে আনছারুল হক (৩৫)।

বিজিবি জানায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য ৮৭ হাজার টাকা। এছাড়া একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। জব্দ করা সব মালামালের মোট আনুমানিক মূল্য ২ লাখ ৪ হাজার ১০০ টাকা।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার মানুষের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

বিবিএন২৪/এমআরকে/০৫ অক্টবর ২০২৬,


Published: 2026-10-05 02:23 pm   |   View: 1164   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow