Breaking news

আবার সক্রিয় ইডি! হাজার কোটির বেশি ব্যাঙ্ক প্রতারণা, বড়বাজার-পোস্তা এলাকায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার Share
আবার সক্রিয় ইডি! হাজার কোটির বেশি ব্যাঙ্ক প্রতারণা, বড়বাজার-পোস্তা এলাকায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার

আবার সক্রিয় ইডি! হাজার কোটির বেশি ব্যাঙ্ক প্রতারণা, বড়বাজার-পোস্তা এলাকায় তল্লাশি কেন্দ্রীয় সংস্থার

ব্যাঙ্ক প্রতারণা মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে কলকাতার বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। শুধু কলকাতা নয়, ওড়িশাতেও তল্লাশি অভিযান চালাচ্ছেন তাঁরা। ইডি সূত্রে খবর, মোট ন’টি জায়গায় অভিযান চলছে।

জানা গিয়েছে, ভুবনেশ্বরের এক সংস্থার বিরুদ্ধে ১,১০৯ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। প্রথমে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। পরে সেই মামলার তদন্তভার হাতে নেয় ইডি। সেই সূত্র ধরে সোমবার সকাল থেকে কলকাতার পোস্তা, বড়বাজার এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে তারা।

ইডি সূত্রে খবর, ভুবনেশ্বরের ওই সংস্থা ব্যাঙ্ক থেকে ১,১০৯ কোটি টাকা ঋণ নেয়। অভিযোগ, সেই টাকা নয়ছয় হয়েছে। ওড়িশা থেকে টাকা নানা মাধ্যমে কলকাতায় পাচার হয়েছে বলেও অভিযোগ। ঋণের টাকা কৌশলে সরিয়ে নেওয়ার অভিযোগে তদন্তে নামে ইডি। উল্লেখ্য, এই মামলার সূত্র ধরে পোস্তা, বড়বাজার এলাকায় আগে তল্লাশি চালিয়েছিল সিবিআই-ও। কোন পথে টাকা পাচার হয়েছে, সেই সূত্র খুঁজতেই এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে দাবি।

দিন কয়েক আগেই দুর্গাপুজোর ‘প্রিভিউ পাস’ বিক্রিতে আর্থিক অনিয়মের অভিযোগে কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৫টি জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। তাদের নজরে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর বাড়ি, বাগানবাড়়ির পাশাপাশি আত্মীয়-পরিজন-ঘনিষ্ঠদের বাড়িতেও হানা দেয় ইডি। চলে ম্যারাথান তল্লাশি। পরে এই মামলার সূত্র ধরে সিজিও কমপ্লেক্সে তলবও করা হয়েছিল ইন্দ্রনীলকে। খবর সূত্র:আনন্দবাজার ডট কম ।

বিবিএন২৪/এমআরকে/০৫ অক্টবর ২০২৬,


Published: 2026-10-05 03:14 pm   |   View: 1164   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow