শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নে নদীভাঙন রোধে মানববন্ধন করেছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের নদীভাঙনকবলিত এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদীভাঙনে কাঁচিকাটা ইউনিয়নের বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে নদীপাড়ের মানুষ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
তারা বলেন, ভাঙন ঠেকাতে সাময়িক ব্যবস্থা নয়, দ্রুত কার্যকর ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ প্রয়োজন। একই সঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করে কাঁচিকাটা ইউনিয়নকে নদীভাঙনের হাত থেকে রক্ষার দাবি জানানো হয়।
বিবিএন২৪/এমআরকে/ ০৮ অক্টোবর ২০২৬,