Breaking news

মহাখালীতে বাসে আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট Share
মহাখালীতে বাসে আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

মহাখালীতে বাসে আগুন,নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

মহাখালীতে বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

মো: মোস্তফিজুর রহমান খান : শেরপুর থেকে আসা ‘প্রাইম’ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,রাজধানীর ব্যস্ততম মহাখালী বাস টার্মিনালে। তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ৬ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুরে টার্মিনালে যাত্রী নামানোর পরপরই বাসটির এসি ইউনিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ৬ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যাত্রীরা নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আজ দুপুর ১টা ৩২ মিনিটে মহাখালী বাস টার্মিনালে একটি এসি বাসে আগুন লাগার জরুরি সংবাদ পাওয়া যায়। টার্মিনালটি শত শত যানবাহনে পূর্ণ থাকায় তাৎক্ষণিকভাবে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি অগ্নিনির্বাপক ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা মাত্র ৮ মিনিটের মধ্যে দুপুর ১টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান এবং দ্রুত আগুন নেভানোর কার্যক্রম শুরু করেন।

ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে দুপুর ১টা ৪৬ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরবর্তীতে ডাম্পিং ও কুলিং কার্যক্রম শেষে দুপুর ২টা ০২ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ ঘোষণা করা হয়।

টার্মিনাল সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর থেকে যাত্রী নিয়ে বাসটি মহাখালী টার্মিনালে এসে থামার কিছুক্ষণ পরই বাসের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) থেকে তীব্র ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত যাত্রীরা আগেই নেমে পড়ায় এবং বাকিরা দ্রুত সরে যেতে পারায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাসের এসি সিস্টেমের বৈদ্যুতিক গোলযোগ (শর্ট সার্কিট) থেকেই অগ্নিকাণ্ডের এই সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে টার্মিনালে পার্কিং করা অন্যান্য যানবাহনে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।

বিবিএন২৪/এমআরকে/ ০৮ অক্টোবর ২০২৬,


Published: 2026-10-08 09:43 am   |   View: 1287   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow