Breaking news

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ১১৫৪ Share
চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ১১৫৪

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ১১৫৪

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আওতাধীন ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ১ হাজার ১৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৯৪ জন, পূর্ববর্তী মামলায় ৭০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিনজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩২ জন, বিভিন্ন পরোয়ানা মূলে ১৭৬ জন ও সাজা পরোয়ানা মূলে ১৭ জন রয়েছেন। 

এছাড়া মাদক মামলায় ৯৫ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় গ্রেফতার ৯৫ জনের মধ্যে একজন মাদক বহনকারী ও ৯৪ জন মাদকসেবী রয়েছেন। 

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং ৪১টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ৭ হাজার ৬৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৮ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ১৯৮ লিটার চোলাই মদ, ৪৯ বোতল বিদেশি মদ, দুই ক্যান বিয়ার ও ১০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৪ জন, কক্সবাজারে ২ জন, কুমিল্লায় ২ জন, চাঁদপুরে ১ জন, নোয়াখালীতে ২ জন এবং খাগড়াছড়িতে ২ জন রয়েছেন।

এদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৪৫৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৬০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সর্বোচ্চ ২৫৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৮১ জন, লক্ষ্মীপুরে ১২৮ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১ জন, নোয়াখালীতে ৩৪ জন, রাঙামাটিতে ৩০ জন, কক্সবাজারে ১৮ জন, খাগড়াছড়িতে ১৭ জন, চাঁদপুরে ১০ জন এবং ফেনীতে পাঁচজনকে আটক করা হয়েছে।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বিবিএন২৪/এমআরকে/ ১০ অক্টোবর ২০২৬,


Published: 2026-10-10 03:39 am   |   View: 1163   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow