Breaking news

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩, মামলা ৪০ Share
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩, মামলা ৪০

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৩, মামলা ৪০

মো. মোস্তাফিজুর রহমান খান : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১০ অক্টবর ২০২৬) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৬ জন, লালবাগ বিভাগ ৫৯ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন, মতিঝিল বিভাগ ৮২ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ৯০ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৪৩ জন, গোয়েন্দা বিভাগ ১১ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ২ ক্যান বিয়ার, ১টি কাভার্ডভ্যান, ২টি মোটরসাইকেল, ৯টি মোবাইল, একজন ভিকটিম ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিবিএন২৪/এমআরকে/ ১০ অক্টোবর ২০২৬,


Published: 2026-10-10 04:11 am   |   View: 1163   |   Share
Advertisement


Copyright © 2017, Design & Developed By Softech



up-arrow